রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বেরোবিতে শিক্ষার্থীদের জন্য পরিবহণ পুলে নতুন ৭ বাস যুক্ত

প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

পিআইডি, রংপুর :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭ টি বাসের কার্যক্রম উদ্‌বোধন করা হয়েছে। রবিবার (১৪শে সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ফিতা কেটে পরিবহণ পুলে যুক্ত হওয়া নতুন সাতটি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্‌বোধন করেন।

উদ্‌বোধন শেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একসাথে সাতটি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড়ো প্রাপ্তি। সাতটি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে। তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বেরোবি’র সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের পরিচালক মোঃ মাসুদ রানা, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর