বাংলাদেশের শহরের ব্যস্ত রাস্তাঘাট এড়িয়ে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে উবার এবার হেলিকপ্টার ও সি-প্লেন রাইড চালু করতে যাচ্ছে। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি জানিয়েছে, আগামী বছরের মধ্যে উবার অ্যাপের মাধ্যমে সরাসরি হেলিকপ্টার বা সি-প্লেন বুক করা যাবে।-খবর তোলপাড়।
এই নতুন উদ্যোগের জন্য উবার যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে, যা সম্প্রতি ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে।
উবার ও জোবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একবার পরিসেবা একীভূত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে উবার অ্যাপ থেকে সরাসরি ফ্লাইট বুক করা সম্ভব হবে। তবে এখনও নির্দিষ্ট রুট ও ভাড়া চূড়ান্ত হয়নি। জোবির এক মুখপাত্র বলেছেন, বিমানবন্দর থেকে বিমানবন্দর রুট যাত্রীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হবে।
ব্লেডের ওয়েবসাইট অনুযায়ী, নিউইয়র্কে ম্যানহাটন থেকে জন এফ কেনেডি অথবা নিউ জার্সির লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের জন্য ১৯৫ ডলার চার্জ করা হয়। গত বছর ব্লেড প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।
উবার মনে করছে, নতুন এই পরিসেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক ও সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম বা সময়ের চাপ থাকবে না।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com