
আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা সাতদিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার)থেকে তিন অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে দুই অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে তিন অক্টোবর শুক্রবার বন্ধের দিন হওয়ায় আগামী চার অক্টোবর শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।##
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com