প্রকাশ্যে কেটি পেরি-জাস্টিন ট্রুডোর প্রেম
চলতি বছরের জুলাইয়ে কানাডার মন্ট্রিয়ালে এক ডিনারের সময় দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ তারকা কেটি পেরিকে। এরপর থেকেই শুরু হয় তাদের সম্পর্ককে কেন্দ্র করে গুঞ্জন। যা আরও তীব্র হয় পেরির কনসার্টে ট্রুডোকে উপস্থিত দেখে।
সম্প্রতি দুইজনকে একটি ইয়টের ডেকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়, যা নিয়ে বিশ্ব গণমাধ্যমে ব্যাপক শোরগোল পড়ে। যদিও এ পর্যন্ত সম্পর্ক নিয়ে উভয় পক্ষই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে এবার যেন তা প্রকাশ্যে আসে।-বিনোদন তোলপাড়।
কেটি পেরির ৪১তম জন্মদিনে প্যারিসে তাদের একসঙ্গে হাতে হাত ধরে বেরোনোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে লন্ডনের এক কনসার্টে পেরি জানিয়েছিলেন, ‘আমি আর ইংলিশ পুরুষদের প্রেমে পড়ি না’, যা নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছিল।
উল্লেখ্য, উভয়ই সম্প্রতি তাদের আগের সম্পর্ক থেকে আলাদা হয়েছেন। কেটি পেরি অর্ল্যান্ডো ব্লুমের সঙ্গে জুলাই মাসে বিচ্ছেদ ঘটান। অন্যদিকে, ট্রুডো সফি গ্রেগোয়ার ট্রুডো থেকে আগস্ট ২০২৩-এ আলাদা হয়েছেন। এ ছাড়া, চলতি বছরের শুরুতে তিনি কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে এসেছেন।
এই মুহূর্তে দুইজনই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার না করলেও, প্যারিসে হাত ধরে বেরোনোর মুহূর্তটি তাদের নতুন সম্পর্কের প্রমাণ হিসেবে গণ্য করা হচ্ছে।









Chief Editor-Dipali Rani Roy