শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

জুলাই সনদে যখন স্বাক্ষর দিয়েছেন তখন গণভোটে বাঁধা কেন —– এটিএম আজহারুল ইসলাম

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা,ফেনী :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর দিয়ে এসেছে। তারা তাতে ঐক্যমত পোষণ করেছে তবে এখন সে আলোকে গণভোট দিতে তাদের বাঁধা কেন? রতে দেয়া হবে না। জুলাই সনদে স্বাক্ষর যখন দিয়েছেন তখন গণভোটে সম্মতি দিন। কেন গণভোটে ভয় আমরা সবই বুঝি, ডালমে কুচ কালা হ্যায়। নির্বাচনের আগে গনভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না।

আমাদেরকে জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাই আমাদেরকে যে কোন মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এ জন্য আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা স্বাধীনতার পক্ষে কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম। এজন্য আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। যে মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।

আপনারা একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন আমরা কেমন কাজ করি। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টিয়ে দেবো। সকল অনিয়ম দুর্নীতি অনাচার দূর করব।

তিনি বুধবার(১২ নভেম্বর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তাদের অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে। আর যারা দেশের পক্ষে কাজ করে তারা কখনো পালায় না। আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম।এজন্য আমাদেরকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। যে মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়েছে। যারা জামায়াত নেতৃবৃন্দকে সে দিন ফাঁসি দিয়ে হত্যা করে উল্লাস করেছে তারা আজ কোথায়?

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এসএম কামাল উদ্দিন ও ডা: ফখরুদ্দিন মানিক।

এতে জেলা জামায়াত ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর