শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শ্রীবরদীতে প্রজন্ম বাতিঘর গ্রন্থাগার উদ্বোধন

প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫


রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে প্রজন্ম বাতিঘর গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের নিজাম মার্কেটে এ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।

গ্রন্থাগার উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ হক রুবেল’র সহধর্মিণী ফরিদা হক, শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, তরুণ সমাজসেবক ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর