শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম :

“জীবন ব্যাপী ডায়াবেটিস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে জেলার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ গোলাম রসুল রাখি।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির এলাকা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, আবু জাহিদ ও মোঃ রুবেল প্রমুখ।

র‍্যালী শেষে আলোচনা সভায় ডায়াবেটিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে পর্যালোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর