শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের

প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

শোকজ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের জবাব সন্তোষজনক না হলে অ্যাকাডেমিক স্বীকৃতিও বাতিলসহ পাঠদানের অনুমতিও হারাতে পারে। আমরা এ ব্যাপারে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো। এসব শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠেছিলো বলেই আমরা ধারণা করছি।

বিগত ১৫ বছরে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের উপযোগী না থাকার পরও উচ্চ মাধ্যমিক শাখার পাঠদানের অনুমতি মিলেছে রাজনৈতিক বিবেচনায়। বেশিরভাগ ননএমপিও হাইস্কুল। এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এমন সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেই ফল বিপর্যয় ঘটেছে। কোনো কলেজ থেকে একমাত্র পরীক্ষার্থীই করেছেন ফেল। এবার এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন শিক্ষা প্রশাসন। স্বীকৃতি বাতিল হতে পারে শূন্য পাস কলেজগুলো আর এমপিও হারাতে বসেছেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা।-খবর তোলপাড়।

ইতোমধ্যে একজন শিক্ষার্থীও পাস না করা ২০ কলেজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। এসব কলেজ যশোর শিক্ষা বোর্ডের অধীনে। এ ছাড়াও মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পাস করা ২৫ মাদরাসার শিক্ষক-কর্মচারীদের শোকজ নোটিশ দেয়া হয়েছে। কোনো তাদের এমপিও সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা ১৫ কার্যদিবসের মধ্যে জানানোর কড়া নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকেও শিগগিরই অ্যাকশন শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনই এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিলো। সেদিন শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেছিলেন, এই ফল নিয়ে আমাদের চর্চা করতে হবে। শিক্ষার্থীদেরও বসতে হবে। আমরাও শিক্ষক ছিলাম দেখেছি। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান এটা নিয়ে বসতে হবে, শিক্ষাবোর্ডগুলোকে বসতে হবে। আমাদের যতোটুকু এখতিয়ার আছে দেখবো। শতভাগ ফেল করছেন যে শিক্ষাপ্রতিষ্ঠান তাদের মোটিভেট করবো।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন-শোকজ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের জবাব সন্তোষজনক না হলে অ্যাকাডেমিক স্বীকৃতিও বাতিলসহ পাঠদানের অনুমতিও হারাতে পারে। আমরা এ ব্যাপারে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো। এসব শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠেছিলো বলেই আমরা ধারণা করছি।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ স্কুল অ্যান্ড কলেজ এবং ননএমপিও। তাদের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষকরা ঠিকঠাক পাঠদান করেন না। বেতনও নেই। সব বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেবো।

এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন- আমরা শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছি। তারা শিক্ষা বোর্ডে মুচলেকা দিয়ে এক বছরের সুযোগ চেয়েছে। আমরা পর্যবেক্ষণ করবো। তারপর উচ্চ মাধ্যমিক শাখা বাতিল করবো প্রয়োজনে।

চলতি বছরের ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এ পরীক্ষায় ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর শূন্যপাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৬৫টি। সেই হিসাবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা বেড়েছে ১৩৭টি।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে ফের সূচি প্রকাশ করে পরীক্ষা নেয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর