শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্তসহ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অন্য প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে। এ ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।-খবর তোলপাড়।
রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।
নীতিমালায় জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা নির্ধারণ সর্ম্পকে বলা হয়েছে, পদবি, গ্রেডের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। তবে একই গ্রেডের ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা তাঁদের সংশ্লিষ্ট পদে প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে গণনা করা হবে। এমপিওভুক্তি একই তারিখে হলে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যোগদানের তারিখ বিবেচনা করা হবে। তবে কোনো শিক্ষকের নিয়োগ নিয়মিতকরণ করা হলে নিয়মিতকরণের তারিখ যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে। যোগদানের তারিখ একই হলে জন্ম তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ হবে। জন্মতারিখ একই হলে একাডেমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে একাডেমিক পরীক্ষার ফল বলতে এসএসসি/সমমান এবং তদূর্দ্ধ পাবলিক পরীক্ষাগুলোর ফল বোঝাবে।
নীতিমালার ৭.১ ধারায় শিক্ষক, প্রদর্শকের চাহিদা পাঠানো সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধান প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয় হতে অনুমোদিত ও বৃদ্ধিপ্রাপ্ত একক শ্রেণি শাখার শিক্ষক অথবা প্যাটার্নভুক্ত শূন্যপদে শিক্ষক, প্রদর্শক নিয়োগের জন্য চাহিদা উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এর পাঠাবেন। উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার তার সঠিকতা যাচাই করে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবেন। জেলা শিক্ষা অফিসার তার জেলার সব চাহিদা যাচাই করে একীভূত করে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। ভুল চাহিদা পাঠালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার দায়ী থাকবেন।
সংশোধীত এমপিও নীতিমালা দেখতে দেখতে https://files.dainikshiksha.com/166110/MPO-Nitimala-2025.pdf









Chief Editor-Dipali Rani Roy