কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
আঞ্চলিক সংবাদদতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি কলেজ শাখা অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতাকর্মী অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীনের হাতে এ স্মারকলিপি প্রদান করেন।
এরআগে গত ৫ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্রতিনিধিরা আজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় তারা শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক শাহরিয়ার আহমেদ সোহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব মো. সাদিকুর রহমান।
ছাত্রশক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান বলেন, কলেজের বিভিন্ন সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ জরুরি। আমরা আশা করি, কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন দ্রুতই ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করবেন।









Chief Editor-Dipali Rani Roy