শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শোকার্ত:

উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫


সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম):

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতির দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউটস প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি গণেশ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, সাধারণ সম্পাদক ময়নুল হো‌সেন মণ্ডল, উলিপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি এমন একটি ব্যাধি যা রাষ্ট্রের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে। একটি ঘুষ, একটি অনিয়ম, একটি মিথ্যা সমাজের ওপর পাহাড়ের মতো প্রভাব ফেলে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর