শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি

প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন। ঘোষণা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি চলবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।

নির্বাচনের দিন ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল পর্যন্ত হবে। এবার ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট সাদাকালো এবং গণভোটের ব্যালট গোলাপি হবে। দেশের ইতিহাসে এটি প্রথমবার যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর