শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২

প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান মিন্টু, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক অপারেটর) শান্ত রায়কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। রোববার(১৪ডিসেম্বর) গভীর রাতে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ছুটু গ্রামের নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মুকুল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ সূত্র জানায়, রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শান্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। সোমবার(১৫ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শান্ত রায় দীর্ঘদিন ধরে তথ্য অফিসে এপিএই অপারেটর (মাইক অপারেটর) হিসাবে কর্মরর্ত রয়েছেন।

অন্য দিকে একই মামলার মকবুল হোসেন নামের অপর আরেকজনকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনির চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু গ্রামের সাবের উদ্দিনের ছেলে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় শান্তসহ দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর