
আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুলের জারুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আমিন ফরিদা শামীম সোসাইটির চেয়ারম্যান মোঃ শামীম আখতার আমীন। শিক্ষার্থী তানজিয়া সরদার ও সাবরিনা আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি সনাক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু। বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ ফরিদা ইয়াছমিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী ঢাকা এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পরামর্শক উপদেষ্টা আজাহার আলী মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে ই আলম সিদ্দিকী প্রমুখ।
পরে ২'শ ৩২জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com