
আব্দুল মালেক :
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর ওসমানী বেইজ রেসিডেন্সিয়াল একাডেমির বার্ষিক চূড়ান্ত ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় একাডেমির মাঠে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তি পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক হাফিজুর রহমান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর আলিয়া বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শামসুল হক,
ইসলামী ব্যাংক শাখার উলিপুর ইনচার্জ মাওলানা মোশারফ হোসেন, মাজহারুস সুন্নাহ দরসুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মাসউদুর রহমান মাসুদ। সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুন্নবী আযাদ আবু। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মাওলানা মশিউর রহমান, হাফেজ মোঃ সিরাত ওসমানী প্রমূখ।
শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com