
আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে ৪'শ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় আরডিআরএস বাংলাদেশ'র সহযোগিতায় উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌমুহনী ব্রাঞ্চে ও চিলমারী আরডিআরএস মাঠ এসব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এস এম মেহেদী হাসান।
গুলশান জগার্স সোসাইটি ঢাকা প্রতিনিধি চন্দন কুমার মজুমদার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, এনামুল হক, মোহাম্মদ নাসিম উদ্দিন, অ্যাডমিনিস্ট্রেশন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা চিলমারী সুবল কুমার প্রামানিক, রিজিওনাল ম্যানেজার আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম মনোরঞ্জন রায়, চৌমোহনী সদর শাখা ব্যবস্থাপক প্রমূখ।
এসময় সহকারী কমিশনার (ভু’মি) এস এম মেহেদী হাসান গুলশান জগার্স সোসাইটি ও আরডিআরএস বাংলাদেশ শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com