রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সংবাদদাতা, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে শফিকুল ইসলাম (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও রান্ধুন দিঘি গুচ্ছগ্রাম এলাকার রমজান আলীর ছেলে এবং পেশায় ইটভাটা ট্রাক্টরের চালক ছিলেন।

স্থানীয় ও পরিবার জানায়, পারিবারিক কলহের জেরে অভিমান করে শফিকুল বুধবার রাতের কোন একসময় ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নেয়ার পথে মারা যান তিনি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর