উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষণ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলবাড়ি দাসপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। লক্ষণ রায় ওই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবান দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের দাসপাড়া এলাকায় তার চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বিদ্যুৎ সংযোগে আলোকসজ্জার কাজ করছিলেন লক্ষণ রায়। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি। পরে স্বজনেরা উদ্ধার কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy