উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আব্দুল মালেক উলিপুর:
কুড়িগ্রামের উলিপুরে জিয়ারুল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পৌরসভার নারিকেল বাড়ি কাজিরচক এলাকায় এই ঘটনাটি ঘটে। জিয়ারুল ওই এলাকার আফজাল হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জিয়ারুল হকারি পেশার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। জিয়ারুলের চার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। একাধিক স্ত্রী থাকায় কিছুটা মানসিক বিকারগস্ত হয়ে পড়েন তিনি। ৩য় স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যাওয়ার পর ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরিতে যোগদান করেন। সেই স্ত্রীকে মোবাইল ফোনে বাড়িতে ফেরানোর চেষ্টা করছিলো জিয়ারুল। একপর্যায়ে স্ত্রী জিয়ারুলের ফোন নম্বরটি ব্লোক করে রাখে। এতে অভিমান করে শুক্রবার গভীর রাতে সবার অজান্তে ঘুমের ওষুধ সেবনের পর নিজ শয়ন ঘরের ধরনার (আড়ার) সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উলিপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিয়ারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করনে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy