
-----সরকার অরুণ যদু
থমকে থমকে হাটে যেনো স্বর্গের অপ্সরী
সবর্স্ব কেড়ে নেয় রুপে ঊর্বশী অনিন্দ্য সুন্দরী ,
দুধে আলতা ত্বকের রঙ সিল্কি বব কাটা চুল
নয়নে কাজলে নয়নের ঈশারায় হয়না ভুল।
প্রেম আসে মধু ভরা পিচ্ছল মনে ভরা যৌবনে
জেগেছে প্রেম ভেসেছে ভরা রুপ জাগ্রত মৌবনে ,
হৃদয়. ফুলে জমেছে মৌ ভরা সীৎকার সংগোপনে
ভিড়েছে ভ্রমর ভিড়েছে মধুকর নিভৃত মি ল নে।
মন গুহাতে লুকিয়ে থাকে হিয়া তাতো দেখা যায় না
কত প্রশ্ন জাগে শত কত উদ্বেগ প্রিয়ার মন ভরে না,
সেদিন দু " জনে পবন উচ্ছাসে শান্ত মনে বসে ফুল পার্কে
না বলা কথার ঈশারায় সবুজ মন ভরে কল্পনার স্বর্গে ।
দিলে রসালো কথা অবুঝ মনের ভ্রুণে আবেগের হাতে হাতে
প্রিয়া যেওনা ভেসে ঝড়ে গতিহীন অসহ্য বেদনার শীর্ষ আঘাতে।
লেখক- কবি ও সাহিত্যিক
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com