শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিসিবি ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে জানালো দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তোলা হবে বললো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে বললো শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াত আমির দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টিআইবি তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি ১০ দিনের সময় ট্রাম্পের, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

রাজশাহীতে বাসচাপায় ৩জনের মৃত্যু: পুলিশ হেনস্থাকারী ও বাসসহ চালক গ্রেপ্তার

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬


সংবাদদাতা, রাজশাহী :

রাজশাহীতে বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনায়পুলিশ হেনস্থাকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি ছাত্র বিভাগের হাসানুর রহমান ওরফে তুহিন (২৬) ও চালক সাইফুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। সাইফুলেল বাড়ি নাটোর সদরের কানাইখালী দক্ষিণ পটুয়াপাড়া ও তুহিনের বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ায়। এদের মধ্যে তুহিনকে পুলিশ হেনস্থা ও বাসচালক সাইফুলকে সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ মুখপাত্র গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার সাথে সাথেই বাসচালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে গুজব ছড়ানো হয় যে, পুলিশ বাস চালককে ছেড়ে দিয়েছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতা উত্তেজিত হয়ে নিহত শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে না দেয়াসহ বেলপুকুর থানার ওসি এবং একজন এসআইক জিম্মি করেন। তাদের শারীরিকভাবে হেনস্থা করেন এবং এসআইকে কান ধরতে বাধ্য করে তার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। গ্রেপ্তার তুহিন এই ‘মবের’ মূলহোতা বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ ঘটনায় বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি এবং সরকারি কাজে বাঁধা প্রদান ও পুলিশ সদস্যদের হেনস্থা করার অপরাধে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার তুহিনকে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাসচালককেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৫ জানুয়ারি বিকেলে রাজশাহীর বেলপুকুরের পোল্লাপুকুর এলাকায় রাজকীয় পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম নিহত হন। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক নারী ও পুরুষ মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে যান বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযোগ তোলে, পুলিশ ঘাতক বাসচালককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এ অভিযোগে পুলিশের এক এসআইকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। অবরুদ্ধ রাখা হয় ওসিকেও। প্রায় এক ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর