মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ঘুমের কারণে খেলতে না পেরে ক্ষমা চাইলেন তাসকিন

প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে টাইগার সহ-অধিনায়ক তাসকিন আহমেদের না থাকা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় বিস্তারিত কিছু না জানা গেলেও সম্প্রতি চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে।

বিসিবির সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হোটেল রুমে ঘুমিয়ে ছিলেন এই পেসার। যার কারণে মিস করেন টিম বাস। পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। এই ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন।-খবর তোলপাড় ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার অনুরোধ করে সেই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তাসকিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারায় এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি।

বিসিবির সেই কর্মকর্তা বলেন, এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই বলতে পারবেন। তাসকিন ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন কি না সেটার উত্তর একমাত্র প্রধান কোচই দিতে পারেন।

তিনি আরও বলেন, যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর