শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিএনপির সমাবেশে ককটেল ও গুলি, আহত ৭

প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪

নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় বিএনপি কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ ৭ জন আহত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করেছেন।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ।-খবর তোলপাড় ।

আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চুসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির চেয়ার্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু আসছিলেন। এসময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাথারী কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্তাক্ত হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা। এমন ঘটনা খুবই দুঃখজনক। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করবো জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক।

নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর