শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিসিবি ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে জানালো দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তোলা হবে বললো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে বললো শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াত আমির দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টিআইবি তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি ১০ দিনের সময় ট্রাম্পের, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

জামিন পেল রাজপাল যাদব

প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আপাতত স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি রুপর চেক বাউন্স মামলায় তাঁকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মামলার শুনানিতে আদালত শর্ত দেন, বেলা ৩টার মধ্যে ১ কোটি ৫০ লাখ রুপি জমা দিলে তবেই জামিন পাবেন রাজপাল।-বিনোদন তোলপাড়।

শর্ত অনুযায়ী মামলাকারী সংস্থা মুরালি প্রজেক্টকে সেই টাকা দেওয়ার পরই বিচারপতি স্বর্ণকান্ত শর্মা-এর বেঞ্চ রাজপালের জামিনের আবেদন মঞ্জুর করেন। ফলে ১১ দিন তিহার জেলে কাটানোর পর আপাতত মুক্তি পাচ্ছেন রাজপাল। আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি হবে।

বাড়িতে ভাইঝির বিয়ের অনুষ্ঠান আছে বলে ১২ ফেব্রুয়ারি জামিনের আবেদন জানিয়েছিলেন রাজপাল। তবে সেই আবেদন খারিজ করে দেন আদালত। সোমবারের শুনানিতে বিশেষ শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় অভিনেতাকে।

এই মামলা বহুদিনের আর্থিক বিরোধকে কেন্দ্র করে। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য মুরালি প্রজেক্ট নামের এক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। এত দিনে ঋণের অঙ্ক সুদসহ প্রায় ৯ কোটিতে পৌঁছায়। মামলা গড়ায় আদালতে।

কয়েকবার সময় নিয়েও টাকা পরিশোধ করতে পারেননি রাজপাল। ৫ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয় তাঁকে। দিল্লি হাইকোর্ট তাঁর অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

এই বিপদের দিনে বলিউডের সহকর্মীদের সমর্থন পেয়েছেন রাজপাল যাদব। সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, সোনু সুদ, গুরু রানধাওয়া, মিকা সিং, অনুপ জালোটাসহ অনেক তারকা রাজপালের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সাহায্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর