
শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি:
পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে কোলের শিশু কান্না করায় পাষন্ড স্বামী স্ত্রীর মুখে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র সলেমান আলী তার স্ত্রী নার্গিস বেগম (২৫) এর মুখ মন্ডলে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে। ঘটনাটি মঙ্গলবার সকাল ১১টায় সলেমান আলীর বাড়িতে ঘটেছে। গুরুতর আহত ও সমস্ত মুখমন্ডলে ফসকা পরে নার্গিসের চেহেরা বিকৃতি অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com