
আন্তর্জাতিক ডেস্ক:
ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে শনিবার(২৮ফেব্রুয়ারী) সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিক সামরিক মূল্যায়নে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এ খবর প্রকাশ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং প্রতিরোধ ব্যবস্থার অংশগুলো দেশের বিভিন্ন স্থানে পড়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, এ ঘটনায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো— যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারো সক্রিয়ভাবে কাজ করেছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইরানের পক্ষ থেকে এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com