
উজ্জ্বল রায়, নড়াইল :
নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার। সোমবার (২ মার্চ) রাত ১১-৪৫ মিনিটের সময় নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ফারুক শেখর ছেলে নাজমুল শেখ (৪৫)কে নোয়াগ্রাম বাস স্ট্যান্ড সাগর মেডিকেল হলের সামনে থেকে একশত পিস ইয়াবাসহ নড়াইলের কালিয়া থানা পুলিশ গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী নির্দেশে নড়াইলের কালিয়া থানার এস আই সম্রাট মন্ডল, এ, এস, আই, আলমগীর হোসেন, এ, এস, আই, রুবেল, কনস্টেবল পার্থ মজুমদার, কনস্টেবল নাঈমুর রহমান বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে। নড়াইলের
কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, নাজমুল শেখ (৪৫)কে নোয়াগ্রাম বাস স্ট্যান্ড সাগর মেডিকেল হলের সামনে থেকে একশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন আমি যতদিন কালিয়া থানায় আছি ততো দিন মাদক কারবারি দের সমূলে উৎপাটন করতে চেষ্টা করবো আমি আমার চাকরির জীবনে মাদক কারবারি দের কোন প্রকার ছাড় দেইনি আগামীতে ও তার ব্যতিক্রম কিছু হবে না।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com