সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

ভেড়ামারা সরকারি কলেজের ২জন শিক্ষককে সংবর্ধনা প্রদান

প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:

কুষ্টিয়ার ভেড়ামারা পাঠচক্রের আয়োজনে শনিবার উপজেলা শিল্পকলা একাডেমিতে ভেড়ামারা সরকারি কলেজের দুইজন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।

ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীমকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ও ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলকে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হওয়ার ভেড়ামারা পাঠচক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন মুহ. আনোয়ার- উল- আজিম ও বিনোদ কুমার বিশ্বাস।

ভেড়ামারা পাঠচক্রের সভাপতি ও শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল- আজিমের উদ্যোগে ভেড়ামারা পাঠচক্রের যাত্রা শুরু হয়। যান্ত্রিক যুগে সাহিত্য চর্চার এই সংগঠনটি ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করে সফলভাবে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর