
রুবেল:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সংগঠনটির সভাপতি মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোঃ আতাউর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, অ্যাডভোকেট আহাম্মদ আলী, উপজেলা শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ শাহজালাল বসুনিয়া, সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল এবং সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, শ্রমিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণ-বঞ্চনা থেকে মুক্তি এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও রাজারহাট উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রায় সাড়ে তিন শতাধিক শ্রমিক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত শ্রমিক ও অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com