
সংবাদদাতা, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদসহ ওই কারবারিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত ব্যক্তি নওদাপাড়া এলাকার মো. শফিজল হক (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় শফিজল হকের কাছ থেকে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com