সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রাম সদরসহ রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় উপর দিয়ে হঠাৎ শিলাবৃষ্টি বয়ে গেছে। এতে মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শনিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে বৃষ্টির সাথে এই শিলাবৃষ্টি শুরু হয়। তবে শিলাবৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের সুনিল রবিদাস বলেন, হঠাৎ সন্ধ্যার পরে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যদিও তা বেশিক্ষণ ছিল না, প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারতো। অনেক আমের মুকুল ঝড়ে গেছে। কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনগোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর