সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোস্তফা কামাল:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রেসক্লাব রাজারহাট। শনিবার ( ১৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আত্মশুদ্ধি ও মানবিকতার চর্চা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

ইফতার মাহফিলে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহ- সভাপতি আমিনুল ইসলাম, এম. আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার শেষে উপস্থিত সবাই পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

প্রেসক্লাব রাজারহাটের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর