
আব্দুল মালেক :
"তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৩০তম বই মেলার উদ্বোধন হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার'র আয়োজনে বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭ দিনব্যাপি এই মেলার উদ্বোধন করেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
এতে সভাপতিত্ব করেন, ফ্রেন্ডস ফেয়ার এর কার্যিনর্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর কুড়িগ্রাম একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম সফিকুল ইসলাম দারা। প্রিয় অতিথি হিসেবে সূচনা বক্তব্য দেন, ফ্রেন্ডস ফেয়ার এর কার্যিনর্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী। ফ্রেন্ডস ফেয়ার এর সেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলি, শিক্ষক তাসনুভা চৌধুরী এশা প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান।
উল্লেখ্য, উলিপুরের এই বই মেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিনের কর্মসূচিতে থাকছে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com