শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

প্রকাশের সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রে কেনটাকিতে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। রবিবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের কেনটাকিতে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফ্লোরেন্স পুলিশ বিভাগের মতে, চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আহত অন্য তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।-খবর তোলপাড় ।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩ টার দিকে ওই বাসভবনে যান এবং বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে তারা গুলি চালানোর শব্দও শুনতে পান। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন। সন্দেহভাজন হামলকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং হামলার পর পুলিশ আসার আগেই একটি গাড়িতে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়।

বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর