
পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে তরুনের অভিযান গ্রন্থাগারের আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গ্রন্তাগারটির চত্বর।
মঙ্গলবার সকাল ১০টায় বৈদ্যেরবাজার তরুনের অভিযান গ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও র্যালি বের করে বাজারেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। ক্ষনিকের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়।
পরবর্তীতে গ্রন্থাগার কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি ইত্যাদির মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিক্ষার্থী ও বই প্রেমীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে পান্তা-ভাত, শুটকি পাটশাক দিয়ে বাঙালি খাবার পরিবেশন করা হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com