
নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি সঠিক নয় এবং এটি একটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে। এরপরই তা শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসলে এমন জানায়। -খবর তোলপাড়।
শিক্ষা মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে আজ শুক্রবার জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর মধ্যে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’-মর্মে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালসমূহে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি গুজব।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com