
সংবাদদাতা, চিলমারী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মোছা. আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারো খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।
শিশুটির মা রাশেদা বেগম বলেন,পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা আরো জানান, দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মরদেহটি দেখতে পাই।
এবিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা রন্জু হলে লাশ ময়না তদন্তের জন্য মর্গেপাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com