
পিএম সৈকত :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার আসামী সাদ্দাম হোসেন (২০) কে মানিকগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় মানিকগঞ্জের সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত আসামি সাদ্দাম হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনু মিয়ার ছেলে। হত্যা মামলায় সে ৪নং এজাহারনামীয় পলাতক আসামি।
র্যাব ও বাদীর এজাহার সূত্রে জানা গেছে, আসামী সাদ্দাম হোসেন ও জাজিয়ত আলী একই পাড়ার বাসিন্দা। জমিজমা নিয়ে দুই পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে চলতি বছরের ২২ মার্চ সন্ধ্যার দিকে আসামী সাদ্দাম হোসেনসহ তার সহযোগিরা জাজিয়ত আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় জাজিয়ত আলী মেঝেতে লুটিয়ে পরলে আসামীরা বাদীর পরিকবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত জাজিয়ত আলীকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জাজিয়ত আলী চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মার্চ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় জাজিয়ত আলীর ছেলে ফরিদ মন্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ ও মানিকগঞ্জ র্যাব-৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামী সাদ্দাম হোসেনকে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী সাদ্দাম হোসেনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com