
সংবাদদাতা, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাঁকাপুল সংলগ্ন রেললাইনের মাঝখান থেকে এক অজ্ঞাত যুবকের(২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত যুবক কে হত্যার পর রেললাইনের উপর লাশ ফেলে রাখে বলে এলাকাবাসী ধারণা করে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাঁকা পুল সংলগ্ন রেললাইনের মাঝখানে শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে ভেড়ামারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।
তবে মৃত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা একটি মানিব্যাগ থেকে একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ওই আইডি কার্ডের সূত্র ধরে স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি মাদারীপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন।
অজ্ঞাত যুবক কে হত্যার পর রেললাইনের উপর লাশ ফেলে রাখে বলে ধারণা করে। তার শরীরে একাধিক স্থানে আঘাতে চিন্হ রয়েছে। পোড়াদহ জিআরপি থানা পুলিশ দুপুর ১২টার সময় রেলওয়ে জিআরপি (এজচ) পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মর্গে লাশ নেওয়ার প্রস্তুতি চলছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অজ্ঞাত যুবকের লাশ রেলওয়ে সীমানার মধ্যে হওয়ায় পোড়াদহ জিআরপি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com