
হুমায়ুন কবির সূর্য:
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজেন দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা। এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান পিপিএম, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি এড. মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com