বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

দুবাইতে সড়ক দুর্ঘটনা: ৫ বাংলাদেশির মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ এবং দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। তারা সবাই আমিরাতের আজমান প্রদেশে থাকতেন।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।-খবর তোলপাড় ।

নিহত প্রবাসীরা হলেন– নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা প্রতিদিনের মতো সকালে গাড়ি করে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মৃতদেহগুলো ঝলসে যায়। পরে তাদের প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। একই গ্রামের ৪ জনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রানার মা রৌশনারা রুসি বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়। তারা একই কোম্পানিতে কাজ করত। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিল। বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর