
সংবাদদাতা, রংপুর :
রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও জননিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রংপুর ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি, জিওসি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় আন্তঃসংস্থাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে ভবিষ্যতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তারা।
সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রংপুর মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com