শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নেপালে ভূমিধস: নদীতে ছিটকে পড়ল ২ বাস, নিখোঁজ ৬৩

প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়ংকর ভূমিধস হয়েছে। এতে দুটি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিখোঁজ। স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।-খবর তোলপাড়।

যাদব জানান, “প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে বাস চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।”

কর্মকর্তারা জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে- অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্স পরিবহনের দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। অ্যাঞ্জেল বাসটি কাঠমান্ডুতে যাচ্ছিল, এতে ২৪ জন যাত্রী ছিল। আর গণপতি ডিলাক্স পরিবহনের বাসটি রাউতাহাটের গৌড়ের দিকে যাচ্ছিল, এতে ৪১ জন যাত্রী ছিল।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই।

এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। তিনি সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর