মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

টাঙ্গাইলে বিপৎসীমার উপরে ৩ নদীর পানি, বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

দফায় দফায় বৃষ্টি ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে টাঙ্গাইল জেলায়। কারণ জেলার প্রধান নদী যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কয়েকদিন আগে কমলেও গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করে বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের ঘর-বাড়ি, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমিসহ অন্যান্য স্থাপনায় প্রবেশ করা বন্যার পানিও বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন পানি কমায় বন্যার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরেছিল। নদীর পানি আবারও বাড়তে থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্যা কবলিত, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।-খবর তোলপাড় ।

শুক্রবার (১২ জুলাই) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে ১০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ১১ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানায়, বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর