শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বৌদ্ধ বিহারে ভিক্ষুকের মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশের সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

শাহীন, কক্সবাজার:

বান্দরবানে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে রোয়াংছড়ি উপজেলার গোদার পাড় এলাকার ধুতরাঙ্গ বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ সময় মহাথেরার পা মাটির সঙ্গে স্পর্শ করা ছিল। এছাড়াও একটি চিরকুট উদ্ধার করা হয়, চিরকুটে ভান্তে অনুসারীদের তার স্বপ্নগুলো পূরণের আহ্বান জানিয়েছে। তবে চিরকুটটি দীপংকর মহাথেরার হাতের লেখা কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ফলে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারছেন না কেউ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিহার প্রাঙ্গণে তাকে খুঁজতে গিয়ে সেবকেরা গলায় রশি দেওয়া অবস্থায় বিহারের চালের সঙ্গে ঝুলতে দেখেন। সেবকেরা পরে পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানা–পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ড. এফ দীপংকর মহাথেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এই ঘটনার জানাজানি হলে শত শত অনুসারী বিহার প্রাঙ্গণে ভিড় করেন।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, ভান্তের গলায় রশি দেওয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। ভান্তের পা মাটিতে লাগানো অবস্থায় ছিল। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।

এ বিষয়ে স্থানীয় বাপ্পী চাকমা বলেন, ‘ভান্তেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, একজন জ্ঞানী ভান্তে কোনো দিন আত্মহত্যা করতে পারে না। সঠিক তদন্ত করে সত্যটা প্রকাশ করা হোক।’

বিষয়াটি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, পুলিশ ধুতরাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর