মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ট্রাম্প-ভ্যান্স জুটির যাত্রাশুরু 

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

।। শিতাংশু গুহ, নিউইয়র্ক।। 

মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলনের প্রথম দিনে শ্লোগান ছিলো ‘মেক আমেরিকা ওয়েলদি (ধনী) এগেইন’-এদিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়। সম্মেলনের শেষদিন, বৃহস্পতিবার ট্রাম্প এক ভাষণের মাধ্যমে তা গ্রহণ করবেন। পূর্বাহ্নে ট্রাম্প ওহাইও’র রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্সকে তার ভাইস-প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করেন। এখন থেকে রিপাবলিকান প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জুটি হচ্ছেন, ‘ট্রাম্প-ভ্যান্স’।

সম্মেলনে যাত্রার প্রাক্কালে ট্রাম্প বলেছেন, শ্যূটার আমায় থামাতে পারেনি। সাংবাদিকদের তিনি বলেন, আমার তো মরে যাওয়ার কথা ছিলো, ঈশ্বর আমায় রক্ষা করেছেন’। ট্রাম্প ক্যাম্পেইন জানায়, হত্যা প্রচেষ্টার পর বৃহস্পতিবার ট্রাম্পের ভাষণ হবে সম্পূর্ণ আলাদা, থাকবে ঐক্যের ডাক। বাইডেন ও ট্রাম্প দু’জনেই ঐক্যের ডাক দিয়েছেন। প্রশ্ন উঠছে, এটি কতক্ষন টিকবে? রবিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, বুলেট নয়, ব্যালট হোক গণতান্ত্রিক পন্থা।

এফবিআই বলেছে, শ্যূটার টমাস ম্যাথু ক্রূক্স, ২০ একাই একর্মটি করেছে, তার গাড়ীতে বিস্ফোরক পাওয়া গেছে। বন্দুকটি ১১বছর আগে ২০১৩-তে তার পিতা বৈধভাবে ক্রয় করেছেন। নিরাপত্তা কর্মীরা তার মোটিভ এখনো জানাননি। এ ঘটনায় নিহত হয়েছেন ফায়ার-ফাইটার কোরি কম্পারেটর, ৫০; মারাত্মক আহত হয়েছেন ২জন। লিডিং রিপোর্ট জানায়, নিহত ফায়ার ফাইটারের স্ত্রী প্রেসিডেন্টের সাথে কথা বলতে অস্বীকার করেন, এবং তার কলটি ধরেননি। ট্রাম্প পত্নী ম্যালেনিয়া ট্রাম্প নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের কিছু হলে আমি ও আমার পুত্রের কি হতো?

ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের বয়স মাত্র ৩৯, তিনি কনিষ্ঠতমদের অন্যতম। তার স্ত্রীর নাম উষা চিলুকুড়ি ভ্যান্স, পেশায় তিনি একজন এটর্নি। ওয়াশিন্টন পোষ্ট জানায়, গুলীর ৮৬ সেকেন্ড আগে প্রত্যক্ষদর্শী পুলিশকে শ্যূটারের বিষয়ে সতর্ক করেছিলো। রিপাবলিকানরা ট্রাম্প হত্যা প্রচেষ্টার জন্যে ডেমক্রেট এবং দু’একজন হোয়াইট-হাউসের দিকে অঙ্গুলী নির্দেশ করে বলেছেন, এঁরা ট্রাম্পকে গণতন্ত্রের জন্যে বিপজ্জ্বনক বলে আখ্যায়িত করেছিল।

এদিকে ফেডারেল আদালতের বিচারক আইনিন ক্যানন ফ্লোরিডায় ট্রাম্পের বিরুদ্ধে আনীত ‘ক্লাসিফাইড ডক্যুমেন্ট’ ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছেন। আদালত জানায় স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগ অসাংবিধানিক ও অবৈধ, তাই মামলা বাতিল। জ্যাক স্মিথ জানিয়েছেন, তিনি আপিল করবেন। রিপাবলিকানরা এক্ষণে ট্রাম্পের বিরুদ্ধে আনীত সবগুলো মামলা বাতিলের দাবি জানায়। এমনকি, নিউইয়র্কের মামলা যাতে ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন, সেটিও বাতিলের দাবি উঠেছে।

পূর্বাহ্নের খবরে বলা হয়: গুলিটা ট্রাম্পের ডান কানটা ছুঁয়ে গেছে। ট্রাম্প অল্পের জন্যে বেঁচে গেছেন। এটি হত্যা প্রচেষ্টা। ট্রাম্পের ডান কান দিয়ে রক্ত ঝরার ছবি সর্বত্র ছড়িয়ে পড়েছে। শ্যূটার নিহত। এপ্রেসিডেন্ট বাইডেন ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সন্ত্রাসের কোন জায়গা নেই। তিনি ট্রাম্পকে ফোন দেন এবং কথা বলেন। পেনসিলভানিয়ার বার্টলার শহরে শনিবার এক বিশাল জনসভায় ট্রাম্প সবে ভাষণ শুরু করেছেন, ঠিক তখনই গুলী। নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকে গুলি করা হয়েছে। গুলির পরপরই রক্ষীরা ট্রাম্পকে যখন নিয়ে যাচ্ছিলো তিনি তখন হাত উঁচিয়ে সমর্থকদের আশ্বস্থ করছিলেন।

ট্রাম্প ভাষণ দিচ্ছিলেন, হটাৎ বেশ ক’টি গুলির শব্দ পাওয়া যায়, ট্রাম্প ডানকান ধরে বসে পড়েন। নিরাপত্তা কর্মীরা এসে তাঁকে জাপটে ধরেন। এপি জানায়, সাবেক প্রেসিডেন্টকে টার্গেট করে গুলি ছোড়া হয়েছে, নিরাপত্তা কর্মীরা এটিকে ‘হত্যা প্রচেষ্টা’ হিসাবে তদন্ত করছেন। ১৯৮১ সালে রোনাল্ড রিগানকে হত্যা প্রচেষ্টার পর এ ধরণের ঘটনা আবার ঘটলো। বিকেল ৬টার পরপরই গুলির শব্দের সাথে সাথে সভাস্থলে হুলুস্থুল পড়ে যায়। প্রত্যক্ষদর্শী জানান, একটি গুলি পোডিয়ামে আঘাত হানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর