
...নুর ই আল শাহাত চৌধুরী
প্রচন্ড রৌদ আর তীব্র তাপে
চারিদিকে যেন হাহাকার ,
কোথাও নেই শান্তি কৃষকের
মাঠ ঘাট যাচ্ছে ফেটে আজ
মাঠের ওই মাঝ খানে দেখা যায়
কৃষক করছে কাজ
মাথা থেকে পা পর্যন্ত
ভিজে গেছে শরীরর তার ।
গ্রীষ্মের খরতাপে পুড়ে
চাই হয়েছে মাঠ ঘাট,
কোথাও নেই শান্তি আজ
কৃষক করছে হাহাকার।
শহরে আজ যায় না থাকা
প্রচন্ড গরমের তাপে,
গ্রাম কে ভালোবেসে
সবাই ছুটে আসে ।
সন্ধ্যা কৃষক বাড়ি ফিরে
দেখে গৃহীনি তার রয়েছে বসে ,
এখনো হয়নি কোন রান্না
কোলের শিশু টাও কান্না করে ।
কখন করবে বাজার
কখন চুলায় উঠবে হাঁড়ি ,
এই ভেবে গৃহীনি তার কাঁদে
সকাল থেকে মুখে কোন জুটেনি ।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com