সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
oplus_0

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে।

৩০ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমান গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় করেন।

তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। কর্মসুচিগুলো হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে প্রচার, রেলি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান, গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হবে এবং মৎস্য সেক্টরে সরকারের সাফল্য ও অগ্রগতি নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হবে।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, রমেশ সরকার, তাসলিম কবির বাবু, ফরিদ আহমেদ রুবেল, শফিউল আলম ও শহিদুজ্জামান কালু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর