রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের সময়: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে আগামীকাল (রোববার) থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না।-খবর তোলপাড়।

এর আগে গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে সেদিন জানানো হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে জুলাইয়ের শুরুতে পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষাব্যবস্থায়।

গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুর হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে। একপর্যায়ে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘাতে শিক্ষার্থীসহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় কয়েক হাজার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর