বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আর্জেন্টিনাকে হারিয়ে শেষ চারে ফ্রান্স

প্রকাশের সময়: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেল আর্জেন্টিনা।

নাটকীয় ড্র ভারত-শ্রীলঙ্কার ম্যাচের শেষে আর্জেন্টিনার বিদায়ের পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা।

কাতার বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ মানেই উত্তেজনা। মাঠের বাইরে ঝামেলায় জড়ানোর গল্পও রয়েছে। কোপা আমেরিকার ফাইনালের পরে ফ্রান্সের ফুটবলারদের নিয়ে কটাক্ষ করেছিলেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। ফলে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের আগে উত্তেজনার পারদ চড়ছিল।-খবর তোলপাড়।

ফ্রান্স ঘরের মাঠে খেলতে নেমেছিল। বোর্দোয় ম্যাচ শেষের পরে ফরাসিরা আনন্দ-উল্লাস শুরু করে দেন। ফ্রান্সের ফুটবলাররাও উদযাপন শুরু করে দেন। সেই সময়ে ফ্রান্সের ফুটবলার এনজো মিলোট আর্জেন্টিনার ডাগ আউট লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

আর্জেন্টিনার ফুটবলাররাও রেগে যান। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। দুদলের ফুটবলারদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঝামেলায় জড়িয়ে পড়েন দুদলের কোচ-কর্তারাও।

মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। তবে পুলিশ সতর্ক ছিল।

খেলার ৫ মিনিটে মাতেতার গোলে এগিয়ে যায় ফ্রান্স। কর্নার থেকে দুর্দান্ত হেডে ফ্রান্সকে এগিয়ে দেন মাতেতা। এরপর আর্জেন্টিনা চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি। অন্যদিকে ফ্রান্সও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল।

মঙ্গলবার শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর